দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরচুনা স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ইংল্যান্ডের জন্য সহজ ছিল না। প্রথম ২০ মিনিটে স্বাগতিক চেক প্রজাতন্ত্র বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে ১৬ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে যায় ইংলিশরা। মর্গান রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসার পর বুকায়ো সাকা ও এলিয়ট অ্যান্ডারসনের প্রচেষ্টাও ব্যর্থ হয়।
ম্যাচের ২৫ মিনিটে ঘটে বড় ঘটনা। অ্যান্ডারসনকে ফাউল করায় চেক ফুটবলার পাভেল শুলৎসকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সহায়তায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে লাল কার্ড দেখানো হয়। ফলে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র।
এরপর থেকেই চেকদের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড। তবে স্বাগতিকদের জমাট রক্ষণে আটকে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে নেমেই গোলের খরা কাটায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ এক ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।
এরপর ৬৯ মিনিটে বক্সের ভেতরে চেক ডিফেন্ডার ক্রেইচির ভুলকে কাজে লাগান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান ২-০ করেন তিনি।
শেষ দিকে এজেকিয়েল এজে ও জুড বেলিংহাম ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেলেও চেক গোলরক্ষক কোভার দারুণ সেভে আর কোনো গোল হয়নি।
এই জয়ে লিগ ‘এ’-এর গ্রুপ সিতে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। শীর্ষে থাকা স্পেনের পয়েন্ট ৬। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের পরবর্তী প্রতিপক্ষ স্পেন।
এমএস/